পাবনা প্রতিনিধি:ইভটিজিংয়ের অভিযোগ এনে পাবনার আটঘরিয়ায় অনিক হোসেন নামের ১১ বছরের এক শিশুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গাছের সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। এ অভিযোগে কামাল হোসেন ভুঁইয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।